booktheque

Farashi Biplab

Subhasish Ghosh · 2025

איפה לקנות

המחיר באמזון משתנה מדי יום, אז הכי נכון לראות אותו שם ברגע הקנייה.

לצפייה באמזון

על הספר

১৭৮০-র দশকের ফ্রান্সের টালমাটাল পরিস্থিতির চূড়ান্ত পরিণতি ১৭৮১-র 'বিপ্লব', যা সারা বিশ্বের কাছেই ছিল অভূতপূর্ব অভিজ্ঞতা। অতীতের সাথে সম্পর্ক চুকিয়ে, ফরাসী জনগণ দীর্ঘদিনের পায়ে বেঁধে দেওয়া শেকল ভেঙে ফেলতে উদ্যোগী হয়েছিল। 'ফরাসী বিপ্লব' নির্মাণ করেছিল বিপ্লবের আধুনিক বোধ। ১৭৮৯-র পর মানুষের প্রতিবাদের ভাষা ও ভঙ্গী- দুই-ই বদলে গিয়েছিল। তাই শতাব্দীর দূরত্ব দিয়ে 'ফরাসী বিপ্লব'কে অনুধাবন করা অনৈতিহাসিক। এই উপলব্ধিই 'ফরাসী বিপ্লব: ১৭৮৬-১৭৯৫' বইটির উৎসমুখ। সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, তীব্র ক্রিয়া-প্রতিক্রিয়া, লাগামছাড়া হিংস্রতা- নাটকীয়তার যাবতীয় উপাদান মজুত রয়েছে ফরাসী বিপ্লবের ঘটনাপ্রবাহে। প্রায় এক দশক জুড়ে ফ্রান্সে দ্রুত পটপরিবর্তনকে ধরবার চেষ্টা করা হয়েছে এই বইয়ে। সমসাময়িক ইউরোপ, ফ্রান্স তথা মূল রঙ্গমঞ্চ প্যারিস- একটা বৃহত্তর প্রেক্ষিতে উপস্থাপিত হয়েছে যুগান্তকারী পালাবদলের দৃশ্যাবলী। প্রাধান্য পেয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কাহিনী। চলতি পাঠ্যপুস্তকের ছক ভেঙে, এই বই পাঠকদের ফরাসী বিপ্লবের অজস্র রোমাঞ্চকর ঘটনার মুখোমুখি দাঁড় করাবার প্রয়াস। পাতা ওল্টালেই যেন অনুভূত হয় প্রতিবাদী জনতার প্রাণস্পন্দন। সর্বোপরি রয়েছে 'বিপ্লব'-এর নৈর্ব্যক্তিক মূল্যায়ন। প্রাসঙ্গিক দেশী-বিদেশী আকর-গ্রন্থ ও অতিসাম্প্রতিক গবেষণার নির্যাসের সাথে এই বইয়ে মিশেছে স্বচ্ছন্দ উপস্থাপনা।

פרטי הספר

שנה
2025
שפה
ben
הוצאה
National Book Agency Private Limited
מהדורות
1
עמודים
85
ISBN
9789348778697

מקור הנתונים: Wikidata