Samajik Mulyabodher Sangram O Gandhi
Irfan Habib, Susnata Das, Anjan Bera, Bipan Chandra · 2026
על הספר
সমাজের বিভিন্ন অংশের ছ'জন বিদগ্ধ ব্যক্তিত্বের নিবন্ধের সমষ্টি এই বই। ইরফান হাবিব তাঁর নিবন্ধে জাতীয় আন্দোলনে গান্ধির অবদানের ব্যাপ্তি ও গভীরতা নিয়ে আলোচনা করেছেন। বিপান চন্দ্র তাঁর বিস্তৃত আলোচনায় দেখিয়েছেন কীভাবে গান্ধি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, হিন্দু-মুসলমান ঐক্যের জন্য সারাজীবন ধরে সংগ্রাম চালিয়েছিলেন। ভারতে জাতব্যবস্থা সম্পর্কে গান্ধির অবস্থান বিশ্লেষণ করেছেন সূজয় বিশ্বাস। কাজের লিঙ্গভেদ ও গান্ধির উপলব্ধি নিয়ে লিখেছেন সুবীরকিশোর ভট্টাচার্য। ১৯৪৭ সালের ১৩ই আগস্ট থেকে ২৬ দিন গান্ধি কলকাতার বেলেঘাটায় ছিলেন। সেই পর্বকে বিশ্লেষণ করেছেন অঞ্জন বেরা তাঁর নিবন্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে গান্ধি ও তৎকালীন ভারতের কমিউনিস্ট পার্টির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন সুস্নাত দাশ তাঁর নিবন্ধে।
פרטי הספר
- שנה
- 2026
- הוצאה
- National Book Agency Private Limited
- מהדורות
- 3
- ISBN
- 9788117138229
מקור הנתונים: Wikidata
עוד של Irfan Habib









