Sitaram Yechury

Sampradayikata Dharma O Marxbad
Sitaram Yechury · 2024
על הספר
৫৬ পাতার এই ছোট্ট পুস্তিকাটিতে মোট চারটি প্রবন্ধ আছে। প্রথম প্রবন্ধটি হল- সাম্প্রদায়িকতা, ধর্ম ও মার্কসবাদ, দ্বিতীয় প্রবন্ধ- পুরাণ এবং ইতিহাস, তৃতীয় প্রবন্ধ- তিন দৃষ্টিভঙ্গির মধ্যে লড়াই এবং চতুর্থ প্রবন্ধের নাম- “এই হিন্দু রাষ্ট্রের স্লোগান আসলে কী?” এই প্রবন্ধগুলি বিভিন্ন সময়ে প্রকাশিত। আমাদের দেশে হিন্দু ও মুসলিম উভয় প্রকারের মৌলবাদী কার্যকলাপের উৎপত্তি থেকে শুরু করে তাদের বর্তমান বিকশিত রূপকে লেখক বিশ্লেষণ ও ব্যাখ্যা করে তাদের স্বরূপ উন্মোচন করেছেন। হিন্দু সাম্প্রদায়িক আগ্রাসন এবং মুসলিম মৌলবাদী প্রতিক্রিয়া উভয়েই কিভাবে আধুনিক ভারতের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থার উপর দাঁড়িয়ে থাকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত করছে, এই প্রবন্ধগুলি পাঠ করলে বোঝা যাবে।
פרטי הספר
- שנה
- 2024
- הוצאה
- National Book Agency Private Limited
- מהדורות
- 1
- עמודים
- 56
- ISBN
- 9789392593802
מקור הנתונים: Wikidata



