booktheque

Bharatbarsher Itihas Prasange

Irfan Habib, Kaberi Basu · 2025

Where to buy

Amazon’s price changes daily, so the most accurate place to see it is there, at the moment you buy.

View on Amazon

About the book

এই বইতে স্থান পেয়েছে অধ্যাপক ইরফান হাবিবের ইংরেজি ভাষায় লেখা বেশ কিছু বহু প্রশংসিত গবেষণা নিবন্ধের বঙ্গানুবাদ। এই প্রবন্ধগুলিতে ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রবাহগুলি সম্পর্কে একজন মার্কসবাদী ইতিহাসবিদের অবস্থান ও বিশ্লেষণ বুঝতে পারা যায়। তিনি বিশ্লেষণ করেছেন কিভাবে কৃষক সমাজ এবং ভারতের জাত ব্যবস্থা ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষত মুঘল অর্থনীতিতে শ্রেণী সংগ্রামের চেহারাটা কি ছিল, ব্রিটিশ উপনিবেশিক শাসনে ভারতীয় অর্থনীতিতে কি প্রভাব পড়ল ইত্যাদি বিষয়ে বহু পরিশ্রমে লেখা অধ্যাপক হাবিবের এই নিবন্ধ গুলি যেকোন ইতিহাস গবেষক তথা এ বিষয়ে আগ্রহী পাঠকের কাছে অপরিহার্য। অধ্যাপক ইরফান হাবিব, শুধু প্রাচীন ও মধ্যযুগের ভারত ইতিহাসের বিশেষজ্ঞ ই নন এদেশে মার্কসবাদী ইতিহাস চর্চার এক অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক। তাঁর লেখা ইতিহাস গ্রন্থের মধ্যে রয়েছে দ্যা অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া (১৫৫৬-১৭০৭), অ্যা ন এটলাস অফ দি মুঘল এম্পায়ার (১৯৮২), মিডিয়াভেল ইন্ডিয়াঃ দি স্টাডি অফ এ সিভিলাইজেশন (২০০৮)। অধ্যাপক হাবিবের সম্পাদনায় প্রকাশিত হয়েছে পিপলস হিস্ট্রি সিরিজের বেশকিছু গ্রন্থ।

Book details

Year
2025
Language
ben
Publisher
National Book Agency Private Limited
Editions
1
Pages
414
ISBN
9789392593864

Data source: Wikidata

More by Irfan Habib