booktheque

Communist Partyr Istehar

Karl Marx, Friedrick Engels · 2026

Where to buy

Amazon’s price changes daily, so the most accurate place to see it is there, at the moment you buy.

View on Amazon

About the book

১৮৪৮ সালে মার্কস-এঙ্গেলস রচিত বিশ্ব আলোড়নকারী এই গ্রন্থটি প্রকাশিত হয়। “আজ পর্যন্ত বিদ্যমান সকল সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণীসংগ্রামের ইতিহাস” – এই বিখ্যাত লাইন দিয়ে শুরু করে ওঁরা ইতিহাসের বস্তুবাদী বিশ্লেষণ করে সমাজতন্ত্রের নিশ্চিত জয়যাত্রার বিজ্ঞানকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন এই ঐতিহাসিক দলিলে। তারপর থেকে এই গ্রন্থটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে প্রকাশিত হয়েছে এবং এখনও হচ্ছে। প্রথম কোনো ভারতীয় ভাষায় 'ইত্তেহার' অনূদিত হয়েছিল বাংলায়। অনুবাদক ছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। ১৯২৬-২৭ সালে 'গণবানী' পত্রিকায় সেই অনুবাদটি প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে ছ'টি সংখ্যায়। ১৯৩৩ সালে আরও একটি অনুবাদ করেন ডাঃ চারুচন্দ্র সান্যাল। আমাদের অনুবাদটির প্রথম প্রকাশ ১৯৪৪ সালে। ইতিহাসবেত্তা সুশোভন সরকারের তত্ত্বাবধানে তাঁরই কয়েকজন গবেষক-ছাত্র মিলে সেই অনুবাদটি করেছিলেন। পরবর্তীকালে, ১৯৯৮ সালে - বাংলাভাষায় অনেক অভীধার পরিবর্তন ঘটায় এবং অনেক নতুন শব্দের সৃষ্টি ও সংযোজন হওয়ায় – সেই অনুবাদটির আমূল পরিমার্জন করা হয়; অধ্যাপক শঙ্কর দাশগুপ্ত সেই কাজ করেন। বর্তমান এই বইটি তারই পুনর্মুদ্রণ।

Book details

Year
2026
Publisher
National Book Agency Private Limited
Editions
1
Pages
64
ISBN
9789348778543

Data source: Wikidata

More by Karl Marx