
EMS Namboodiripad
P Govinda Pillai, Souvik Ghosh · 2026
Where to buy
Amazon’s price changes daily, so the most accurate place to see it is there, at the moment you buy.
View on AmazonAbout the book
ই এম এস নাম্বুদিরিপাদ (১৯০৯-১৯১৮) ভারতে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা এবং বিরাট মাপের মার্কসবাদী তাত্ত্বিক। জনজীবনে প্রবেশ করেছিলেন গান্ধিবাদী হিসাবে, পরে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নেহরুর নেতৃত্বাধীন বাম শিবিরে যোগদান করেন। পরবর্তীকালে ইএমএস কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন এবং অবিভক্ত সিপিআই ও সিপিআই(এম) গঠিত হলে তিনি ছিলেন প্রথম সারির নেতা। দেশের প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী হিসাবে ই এম এস কেবলমাত্র দেশের রাজনীতি নতুন মাত্রা যোগ করেননি। কমিউনিজমের তত্ত্ব ও তার প্রয়োগকেও সমৃদ্ধ করেছেন। কেরালা রাজ্য যে শিক্ষা, সাক্ষরতা, স্বাস্থ্য-পরিষেবা, ভূমি সংস্কার ইত্যাদি ক্ষেত্রে অগ্রণী রাজ্য, তার পিছনে রয়েছে ই এম এস প্রবর্তিত 'কেরালা মডেল'। তিনি দেখিয়েছেন কীভাবে পুঁজিবাদী ব্যবস্থার সীমাবদ্ধতার ভিতরেও সংসদীয় এবং সংসদ বর্হিভূত সংগ্রামকে কাজে লাগিয়ে জনসাধারণের উন্নতি ঘটানো যায়, সমাজ বদলের সংগ্রামকে বিকশিত করা যায়। এই বইয়ের লেখক পি গোবিন্দ পিল্লাই ছিলেন পাঁচদশকেরও বেশি সময় ধরে ই এম এস-র বন্ধু ও সহযোদ্ধা। তিনি নিজেও একজন মার্কসবাদী বুদ্ধিজীবী ও কমিউনিস্ট নেতা। তাঁর লেখা এই বইতে ধরা পড়েছে ই এম এস-র দীর্ঘ রাজনৈতিক জীবনের ওঠা-পড়ার ইতিহাস এবং তাঁর মতাদর্শগত বিকাশের গতিপথ।
Book details
- Year
- 2026
- Language
- ben
- Publisher
- National Book Agency Private Limited
- Editions
- 1
- Pages
- 168
- ISBN
- 9789348778840
Data source: Wikidata