booktheque

Sadat Hasan Mantor Golpo

Saʻādat Ḥasan Manṭo, Sanchari Sen · 2022

Where to buy

Amazon’s price changes daily, so the most accurate place to see it is there, at the moment you buy.

View on Amazon

About the book

ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কাহিনীকার সাদাত হাসান মান্টো। উর্দুভাষী এই সাহিত্যিক তাঁর জন্মশতবর্ষে নতুন করে আলোকিত হবেন এতে বিস্ময়ের কিছু নেই, তবে আদতে মান্টোর আবেদন চিরকালীন। দেশভাগের ক্ষতবিক্ষত সময়কাল থেকে উপজাত রাষ্ট্রগুলিতে মানবতা যখন বার বার রক্তাক্ত হয়েছে, যন্ত্রণাক্ত হয়েছেন সংবেদনশীল মানুষ, মান্টো তখন সমব্যথী মানুষ হিসেবে পাশে থেকেছেন। শরিক হয়েছেন বারংবার ভ্রাতৃহত্যার পরিকল্পনার প্রতিরোধের প্রক্রিয়ায়। শুধু সাম্প্রদায়িক বিদ্বেষই নয়, প্রাত্যহিক জীবনেও মানবিকতা থেকে মানুষের উচ্ছিন্নতার ঘটনা তাঁর কলমকে বিক্ষুব্ধ করেছে। তাঁর লেখা ছোটগল্পগুলিতে সেই তামসিকতার বিরুদ্ধে ঘৃণার ছায়া স্পষ্ট। এই অনুবাদ গ্রন্থটিতে মান্টোর উল্লেখযোগ্য কাহিনীগুলি যেমন, “তামাশা”, “১৯১৯ এর কথা”, “জানকী”, “রাস্তার ধারে”, “গন্ধ” ইত্যাদি স্থান পেয়েছে। মূল উর্দু থেকে মায়াময়ী বাংলায় ভাষান্তরের ফলে আখ্যানের ঐশ্বর্য পাঠকের হৃদয়গত হবে এমনটাই প্রত্যাশা। অনুবাদ করেছেন: সঞ্চারী সেন।

Book details

Year
2022
Language
ben
Publisher
National Book Agency Private Limited
Editions
1
Pages
148
ISBN
9789392593222

Data source: Wikidata

More by Saʻādat Ḥasan Manṭo