booktheque

Sarada Theke Abhoya- Banglar OMR Sheet

Sudipta Basu · 2025

Where to buy

Amazon’s price changes daily, so the most accurate place to see it is there, at the moment you buy.

View on Amazon

About the book

স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই বাংলা বরাবরই গোটা দেশের কাছে সম্ভ্রম মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়ে থেকেছে। বামফ্রন্ট সরকারের সময়কালে বিকেন্দ্রীকরণ, জনমুখী প্রশাসন, বিকল্প ভাবনা এবং মানুষের অধিকারের নজির স্থাপন করে গোটা দেশের কাছেই অগ্রবর্তী ঘাঁটি হিসেবে চিহ্নিত থেকেছে বাংলা। কিন্তু, গত দেড় দশকে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সবই যেন ঠিক উল্টে গেল। চুরি দুর্নীতি অসততার একের পর এক নজির সৃষ্টি করে এরাজ্যের সরকার গোটা দেশের কাছে বাংলাকে এবং বাংলার মানুষকে যেন উপহাসের পাত্রে পরিণত করেছে। নীতি নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন স্বচ্ছ বাংলাকে ক্রমশই দুষ্কৃতীরাজ এবং দুর্নীতিতন্ত্রের মধ্যে নিমজ্জিত করেছে আর তার মাশুল গুনতে হচ্ছে বাংলার মানুষকে। চাকরি চুরি, জমি চুরি, ভোট চুরি আর কয়লা পাচার, পাথর পাচার, গোরু পাচার, সোনা পাচার করে করে আজ চুরি-দুর্নীতি-পাচারের এক প্রাতিষ্ঠানিক বন্দোবস্ত করে ফেলেছে তৃণমূল। আজ তাদের ছোট বড় মাঝারি সব নেতাদের কাছেই কোটি কোটি টাকার বেআইনি সম্পদ। এই লুট, দুর্নীতি, তোলাবাজির সমস্ত হিসাব চায় মানুষ। ওদিকে পার্ক স্ট্রিট থেকে ধূপগুড়ি, কাকদ্বীপ থেকে কামদুনি বাংলার মায়েরা বিচার চায়। অভয়া থেকে তামান্না বিচারের দাবিতে সরব মানুষ। বিচার চায়। সে বিচার আজও মেলেনি। বাংলার মানুষ বিচার আদায় করেই ছাড়বে। এই আবহে, প্রতিষ্ঠিত তরুণ সাংবাদিক সুদীপ্ত বসু লাগাতার অন্তর্তদন্ত করে চলেছেন। ফাঁস করেছেন একের পর এক দুর্নীতির নানা চালচিত্র। শক্তিশালী তার লেখনী। স্পষ্ট, সাবলীল তার তথ্য পরিবেশন এবং যুক্তির জাল। এই দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমগ্র জনগণকে একজোট করতে সমস্ত প্রতিবাদী মানুষকে তথ্য ও যুক্তি দিয়ে সমৃদ্ধ করবে এ বই। দুটি পর্বে ভাগ করা হয়েছে প্রবন্ধগুলি। প্রথম পর্বে (প্রসঙ্গ দুর্নীতি) যে প্রবন্ধগুলি আছে সেগুলি হলঃ- দুর্নীতির রক্ষাকবচ স্বয়ং ইডি-সিবিআই, নিয়োগ দুর্নীতি: মাথা হেঁট হচ্ছে বাংলার, অডিও এবং ভাইপো, ছবি কেবল 'ছবি' নয়, নির্বাচনী বন্ড- তোলাবাজির আধুনিক প্রতিশব্দ, মমতার পাড়া এবং 'বিশ্ব-বাংলা', লিপস অ্যান্ড বাউন্ডস! দ্রুত গতিতে উত্থান, আকাশে ওড়ার খরচও আকাশছোঁয়া, বালুময় রেশন, গোরুতে 'অক্সিজেন', কয়লার ময়লা, নারদ রহস্য এবং সারদা ও সততার প্রতীক একই। দ্বিতীয় পর্বে (প্রসঙ্গ নারী নির্যাতন) যে প্রবন্ধগুলি আছে সেগুলি হলঃ- মনুবাদে অনুপ্রাণিত তৃণমূলী শাসনে ধর্ষণ-সহায়ক সংস্কৃতি, আর জি কর- সভ্যতার সঙ্কট, হাঁসখালি: মুখ্যমন্ত্রীর প্রেগন্যান্ট থিওরি, মধ্যমগ্রাম কাণ্ড: রাষ্ট্র ও বিষ্ণুপ্রিয়ার আকাঙ্ক্ষা, কামদুনি : মুখ্যমন্ত্রীর রক্তচক্ষু, ধর্ষকদের মুক্তি ও পার্ক স্ট্রিট: 'সাজানো ঘটনা'। প্রতিটি প্রবন্ধ প্রতিবাদের এক এক দৃপ্ত স্বর।

Book details

Year
2025
Language
ben
Publisher
National Book Agency Private Limited
Editions
1
Pages
152
ISBN
9789348778420

Data source: Wikidata

More by Sudipta Basu